,

অ্যাটলেটিকোকে হারাতে পারেনি বার্সেলোনা

ন্যু ক্যাম্পে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্রাজিলীয় মিডফিল্ডার রিবাসের গোল অ্যাটলেটিকোকে উত্সবে মাতালেও শেষ পর্যন্ত সেই উত্সব থামিয়ে দিয়েছেন নেইমার। তবে নিজেদের মাঠে স্বদেশি প্রতপক্ষের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ের শুরুটা মধুময় করতে পারল না বার্সেলোনা। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে গোল করায় প্রথম লেগের এই লড়াই কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই শেষ করেছে ডিয়েগো সিমিওনির দল।

অ্যাটলেটিকোর প্রধান তারকা ডিয়েগো কস্তা কালকের ম্যাচে ছিলেন অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নেমেছিলেন। ম্যাচের ৩০ মিনিটেই অবশ্য কোচ সিমিওনি তাঁকে তুলে নেন।

খেলার শুরুতেই বার্সেলোনার জালে বল জড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ডেভিড ভিয়ার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর পরপরই অ্যাটলেটিকোর গোলমুখে ফ্রি-কিক পেয়েছিল বার্সেলোনা। তবে লিওনেল মেসির শট রক্ষণব্যূহের দেয়ালে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে।

১২ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে আহত হয়ে মাঠ ত্যাগ করেন। তবে ২৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।

আন্দ্রেস ইনিয়েস্তা মেসির বাড়ানো এক দুর্দান্ত পাস ধরেও অ্যাটলেটিকোর রক্ষণকে ফাঁকি দিতে পারেননি।

প্রথমার্ধের একেবারে শেষের দিকে বার্সেলোনা পেয়েছিল দুটি ভালো সুযোগ। প্রথমবার মেসির হেড ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। পরেরবার বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধের একেবারে অন্তিলগ্নে ডেভিড ভিয়া এগিয়ে দিতে পারতেন অ্যাটলেটিকোকে। কিন্তু তাঁর শট পরাভূত করতে পারেননি গোলরক্ষক পিন্তো।

খেলার ৫৬ মিনিটে ডিয়েগো রিবাস দারুণ এক গোল করে এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর শটটি গোলপোস্টের ওপরে ডান কোনা দিয়ে ঢুকে যায় বার্সেলোনা গোলরক্ষককে বোকা বানিয়ে।

৬৩ মিনিটে গোল পরিশোধের সুযোগ মিলেছিল বার্সার। কিন্তু সার্জিও বুসকেটস এ যাত্রায় সফল হতে পারেননি।

৭১ মিনিটে নেইমারের পা থেকে আসে বহু-কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি। ইনিয়েস্তার অসাধারণ এক পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাঁদিক থেকে কোনাকুনি শটে অ্যাটলেটিকো গোলরক্ষককে পরাভূত করেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।

দুই মিনিট বাদে ইনিয়েস্তার শট কোনোমতে ঠেকান অ্যাটলেটিকোর গোলরক্ষক করতোইস। ৮৫ মিনিটে গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর অসাধারণ ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর