,

দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

kkkবাংলাদেশে সব দলের অংশগ্রহণে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই আছে বলে জানিয়েছেন, দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই অভিন্ন রয়েছে।

সোমবার বিকালে আমেরিকান সেন্টারে মার্কিন দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যান মজিনা এসব কথা বলেন। ওয়াশিংটন থেকে ফিরে এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে মজিনা বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো দীর্ঘায়িত হবে।এদেশের জনগণের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর ৬ জানুয়ারি দেয়া এক বিবৃতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে দ্রুত সংলাপের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ।

এছাড়া এপ্রিলে অনুষ্ঠেয় টিকফা ফোরামের প্রথম বৈঠকসহ দুদেশের মধ্যকার নিরাপত্তা সংলাপ, অংশীদারিত্ব সংলাপ ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল