,

বিজয়নগরে সরকারি জায়গা দখলকালে ট্রাক্টর আটক ॥ আর্থিক জরিমানা

প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করার সময় একটি ট্রাক্টর আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশিরুল হক ভূঁইয়া এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মীর্জাপুর গ্রামের কাইয়ুম, কাসেমসহ তাদের আরেক ভাই সরকারি ছুটির দিনে গত শুক্র ও শনিবার উপজেলার মীর্জাপুর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের ৮৯৩ দাগের ভূমি আত্মসাৎ ও জবর দখলের অপচেষ্টায় ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করছিল। খবর পেয়ে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়া ট্রাক্টরটি আটক করেন ও পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তা পংকজ বর্ধন বাদী হয়ে কাসেম গংয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি ট্রাক্টর আটক ও জরিমানার কথা স্বীকার করেন। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে