,

বাংলা সাহিত্যের ইতিহাস ও ঐতিহ্যর মর্যাদা রাখতে হবে — অধ্যক্ষ অমৃত লাল সাহা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিভাগের ক্লাশ রুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সায়েরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ, অতিথি শিক্ষক মোঃ সাইফুর রহমান মামুন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলা বিভাগের একটি নিজেস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই বিভাগের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে বাংলা সাহিত্য ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে। তিনি বলেন আমি আশা করি নবাগত ছাত্র-ছাত্রীরা কলেজের নিয়মানুবর্তিতা অনুসরন করে বাংলা বিভাগ ও বাংলা সাহিত্যের ইতিহাস-ঐতিহ্যর মর্যাদা অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও মিষ্টি মুখ করানো হয় এবং তাদের প্রত্যেকের মাঝে ক্লাশ রুটিন বিতরণ করা হয়। অনুষ্ঠটি সার্বিক সহযোগিতায় ছিল বিভাগের শিক্ষার্থী মোঃ জুনায়েদ, খাদিজা আক্তার পাপড়ী, মোঃ মুসফিক, মনিরুল ইসলাম শ্রাবণ, আশিকুর রহমান জুয়েল, মানসুরা আক্তার মালা, তানজিলা, মোঃ জসিম, স্মিৃতা আক্তার, পিংকি, রুবিনা, রুবি আক্তার প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর