,

এবার টেলিভিশনের সময় দিতে চান নিপুণ

fffএবার টেলিভিশনের কাজে সময় দিতে চান চিত্রনায়িকা নিপুণ। সম্প্রতি চারটি ছবির কাজ শেষ করলেন তিনি। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় একটি প্রসাধনীর বিজ্ঞাপনেও কাজ করেছেন।

১০ এপ্রিল কাতারে যাচ্ছেন মাসুদ সেজানের ২৬ পর্বের একটি ধারাবাহিকের শুটিংয়ে। সেখান থেকে ফিরেই কলকাতায় যাবেন বিজ্ঞাপনের কাজে। এরপর দেশে ফিরে শুরু করবেন ঈদের বেশ কয়েকটি খণ্ড নাটকের শুটিং।

নিপুণ বলেন, 'চারটি ছবির কাজ শেষ করলাম। এখন মনোযোগ দিচ্ছি ছোট পর্দার কাজে। কয়েকটি বিজ্ঞাপন, ধারাবাহিক, টেলিছবি ও খণ্ড নাটকের প্রস্তাব আছে। টিভির দর্শকদের বঞ্চিত করতে চাই না।

তাই সিদ্ধান্ত নিয়েছি কাজগুলো করব। আশা করছি, এবার ঈদে আমার অভিনীত অন্তত পাঁচ-ছয়টি নাটক প্রচারিত হবে।' নিপুণ সম্প্রতি মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার', বাপ্পারাজের 'কার্তুজ', শাহ আলম কিরণের '৭১-এর মা জননী' ও ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর' ছবির কাজ শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী