,

মোদির মানসিক চিকিৎসা দরকার: পাওয়ার

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার মহারাষ্ট্রে নিজ দলের প্রার্থীর পক্ষে এক নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন পাওয়ার।

এনসিপি প্রধান বলেন, ‘মনোবৈকল্যের কারণে আজেবাজে কথা বলছেন মোদি। মানসিক হাসপাতালে তাঁর চিকিৎসা নেওয়া দরকার।’

শারদ পাওয়ার বলেন, ‘মোদি কংগ্রেসমুক্ত ভারতের কথা বলছেন। স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ত্যাগ ও অবদানের কথা কি মোদি জানেন? কংগ্রেসের আদর্শের জন্যই আমার স্বাধীনতা পেয়েছি।’

ভারতের জন্য মোদিকে ভয়ংকর বলেও আখ্যায়িত করেন পাওয়ার।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর