শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের কষ্ট

শাহরুখ ও তাঁর বাবা (ডানে)শাহরুখ ও তাঁর বাবা (ডানে)মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান আর তাঁর বলিউড অভিষেকের মাত্র দুই বছর আগে ১৯৯০ সালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান মা। সম্প্রতি এক টুইটার বার্তায় শাহরুখ জানিয়েছেন, সময়ের অনেক আগেই বাবা-মাকে হারিয়েছেন তিনি। কিং খান জানান, আজও মা-বাবার অভাব প্রচণ্ডভাবে অনুভব করেন তিনি।



এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় শাহরুখ লিখেছেন, ‘শুটিংয়ের ফাঁকে ছবির দলের সদস্যদের সঙ্গে কথা হলো। আমরা সবাই আমাদের বাবা-মাকে নিয়ে আলোচনা করেছি। শুটিং থেকে ফেরার পর বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে। প্রচণ্ডভাবে তাঁদের অভাব অনুভব করছি। সময়ের অনেক আগেই তাঁরা আমাকে ছেড়ে চলে গেছেন।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

শাহরুখের বাবা-মামরণঘাতী ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন শাহরুখের বাবা তাজ মোহাম্মদ খান। কৈশোরে বাবাকে হারানোর ১০ বছরের মাথায় ১৯৯০ সালে মা লতিফ ফাতিমাকে হারাতে হয় শাহরুখকে। তখন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম করছিলেন শাহরুখ। মঞ্চ এবং টিভিতে টুকটাক অভিনয় করতেন। ১৯৯২ সালে তাঁর বলিউড অভিষেক হয়। পরের বছর ‘বাজিগর’ ও ‘ডর’ ছবিতে অভিনয়ের কল্যাণে বলিউডে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহরুখ। কিন্তু রুপালি জগতে শাহরুখের অভাবনীয় সাফল্য দেখে যেতে পারেননি তাঁর বাবা-মা।



মায়ের মৃত্যুর এক বছর পর ১৯৯১ সালে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ। সুখে সংসার করছেন তাঁরা। বলিউডের অন্যতম সুখী ও সফল দম্পতি হিসেবে উচ্চারিত হয় শাহরুখ-গৌরীর নাম। তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে নিয়ে তাঁদের সুখের সংসার।



সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শাহরুখের জনপ্রিয়তাও যেন বেড়েই চলেছে। গত বছর শাহরুখ অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি একাধিক রেকর্ড গড়েছে বলিউডের ছবির ইতিহাসে। বর্তমানে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন ৪৮ বছর বয়সী শাহরুখ। ছবিটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানি, ভিভান শাহ প্রমুখ। ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৪ অক্টোবর।  

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা