শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন যুগের অপেক্ষায় ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কাটাই যেন কাটিয়ে উঠতে পারছে না ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হারের পর সফল হতে পারেনি বাংলাদেশেও। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিতই হয়ে গেছে ইংল্যান্ডের। এখন একবুক আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। আশা করছেন নতুন এক যুগেরই সূচনা হবে ইংলিশ ক্রিকেটে।

শুধু হার-জিতের পরিসংখ্যান দিয়েই না, মাঠের বাইরের কিছু ঘটনাও বেশ ভালো প্রভাব ফেলেছে ইংলিশ ক্রিকেট অঙ্গনে। অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরপরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। হঠাত্ করেই অবসরের ঘোষণা দিয়েছেন দলের সেরা স্পিনার গ্রায়েম সোয়ান। ইংল্যান্ডের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে দূরে সরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। সব মিলিয়ে একটা পালাবদলের ইঙ্গিত যেন সত্যিই দেখা যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গনে। অধিনায়ক ব্রডও তাকিয়ে আছেন ‘নতুন যুগের’ দিকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর ব্রড বলেছেন, ‘আগামী দুই মাসে বেশ কিছু পরিবর্তন আসবে। নতুন কোচের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। এটাই হবে ইংলিশ ক্রিকেটের নতুন যুগ। পরিবর্তনগুলো নিশ্চয়ই ভালো হবে।’

আইসিসির বড় কোনো প্রতিযোগিতায় একবারই সাফল্যের দেখা পেয়েছে ইংল্যান্ড। ২০১০ সালে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এরপর টানা দুই আসরে হতাশাই সঙ্গী হলো ইংলিশ ক্রিকেটারদের। ২০১২ সালের পর এবারও সেমিফাইনালে পৌঁছাতে পারল না ক্রিকেটের জনকেরা। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ইংল্যান্ডকে। ফলাফলটা হতাশাজনক বলে স্বীকার করে নিলেও মাথা উঁচু করে দেশে ফেরার মতো অনেক কিছুই ইংল্যান্ড অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ব্রড, ‘বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো বলে আমরা কিছুটা হতাশ। কিন্তু আমরা আমাদের মাথা উঁচুই রাখতে পারি। আমরা হতাশ কিন্তু যে রকম দল নিয়ে আমাদের খেলতে হয়েছে, তাতে আমরা ভালো কিছু পারফরম্যান্সও দেখিয়েছি।’

পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে না পারার দোহাই-ই যেন দিতে চাইলেন ব্রড। সেটা অবশ্য তিনি দিতেও পারেন। কারণ ইনজুরির ফাঁদে পড়ে এবারের বিশ্বকাপে অংশ নিতে পারেননি লুক রাইট, জো রুট ও বেন স্টোকস।

এখন ইংল্যান্ডের ‘নতুন যুগের’ সূচনা কীভাবে হবে সেটাই দেখার বিষয়। আগামী মে মাসেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।— বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান