শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সব আলো নিভে যাবে এক ঘণ্টা জন্য

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির প্রয়াসেই আজ এক ঘণ্টা বাতি জ্বলবে না পৃথিবীর বিখ্যাত সব স্থাপনাসহ কোটি মানুষের বাড়িতে। এই একটা ঘণ্টা শুধু পৃথিবীর জন্য।



আজ ১৫০ টিরও বেশি দেশের প্রায় সাত হাজার শহরে ‘ডব্লিউডব্লিউএফ’ বা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারে’র আহ্বানে এই ‘আর্থ আওয়ার’ পালিত হবে বিভিন্ন দেশের স্থানীয় সময় রাত ৮:৩০ থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত। ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।



পৃথিবীর বিখ্যাত বিখ্যাত স্থাপনা যেমন সিডনির অপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কয়ার ও ক্রেমলিন, নিউইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং, বার্লিনের ব্রানডেনবুর্গার গেট, ইস্তাম্বুলের বসফরাস সেতু কিংবা দুবাইয়ের বুর্জ আল খলিফারতেও তাদের মনোমুগ্ধকর আলোকসজ্জা নিভিয়ে রাখবেন।



আলো কমিয়ে রাখে এই কর্মসূচিকে সমর্থন প্রকাশে করবেন যুক্তরাজ্যের বাকিংহাম প্রাসাদ, হাউস অব পার্লামেন্ট, টাওয়ার ব্রিজসহ লন্ডন আই।



আর দেশটির প্রায় এক কোটি মানুষও আর্থ আওয়ার-এ অংশ নিতে নির্ধারিত এক ঘণ্টার জন্য নিভিয়ে রাখবেন বাড়িঘরের বাতি।  



এ বছর অষ্টম বছরে পা দিচ্ছে 'আর্থ আওয়ার'। এবার এমন সময়ে এই আর্থ আওয়ার পালিত হচ্ছে যার ঠিক দুই দিন পরই জাপানের টোকিওতে ‘আইপিসিসি’-এর (ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) সম্মেলনে বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছেন।

গত বছর ১৫৪টি দেশের ৭ হাজার শহর-নগর এই কর্মসূচিতে অংশ নিয়েছিল।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান