শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে একেই পরিবারে তিন ভাই প্রতিবন্ধী ॥ বিপাকে পরিবার-পরিজন, সাহায্যের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আবদুল খালেকের ৪ ছেলের মধ্যে ৩ জনই শারীরিক প্রতিবন্ধী। অভাবী সংসারে এদের লালন-পালন ও ভরণ-পোষনের কেউ নেই।  আয়-রোজগারেরও আর কেউ নেই। পরিবার-পরিজন নিয়ে তারা অর্ধাহারে-অনাহারে  দিন কাটাচ্ছে। মৃত আবদুল খালেকের দ্বিতীয় ছেলে তাদির ইসলাম(৩৫) ১১-১২ বছর পূর্বে কোমরে ও পাঁয়ে ব্যথা দেখা দিলে চিকিৎসা নেয়া অবস্থায় দুই পাঁ বিকলাঙ্গ হয়ে পড়লে তার আর বিয়ে করা হয়নি। এভাবেই দিন কাটচ্ছে।  বড় ছেলে সাদির ইসলাম (৪৫) সুস্থ অবস্থায় বিয়ে করে সুখেই দিন যাচ্ছিল। তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তান হলেও পরে মারা যায়। প্রায় ৬-৭ বছর পূর্বে হঠ্যাৎ তার কোমরে ও পাঁয়ে ব্যথা দেখা দিলে চিকিৎসা নেয়া অবস্থায় দুই পাঁ বিকলাঙ্গ হয়ে পড়ে। এর পর থেকেই বিছানায় শুয়েই দিন কাটে। এরই মধ্যে তৃতীয় ছেলে ফয়দুল ইসলাম (৩০) সুস্থ অবস্থায় বিয়ে করে ১ ছেলে ও ৩ মেয়ের জনক হন। বেশ ভালই কাটাচ্ছিল দিনকাল। সেও গত বছরের নভেম্বর মাসে হঠ্যাৎ তার কোমরে ও পাঁয়ে ব্যথা দেখা দিলে চিকিৎসা নেয়া অবস্থায় দুই পাঁ বিকলাঙ্গ হয়ে পড়ে। ফলে তাদের সংসারে নেমে আসে অন্ধকার। ছোট ছোট শিশু সন্তানদের নিয়ে মা পড়েছে বিপাকে। আর চর্তুথ ছেলে রফিজ ইসলাম বিয়ে করে স্ত্রী নিয়ে কয়েক বছর পূর্বে অন্যত্র চলে গেছে। অর্থোপেডিক্স চিকিৎসক ডাঃ সৈয়দ ইসরার কামালের মতে এই রোগের নাম “মাসকুলার ডিসট্রোফি” যাহা রোগীকে ক্রমান্বয়ে সম্পূর্ন পঙ্গু করে ফেলে এবং তা বংশানুক্রমিক। বর্তমানে অভাবী সংসারে প্রতিবন্ধীরা পরিবার-পরিজন নিয়ে  অর্ধাহারে-অনাহারে  দিন কাটাচ্ছে। সাদির ইসলাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানায়, এখন ভিক্ষে করেও শান্তি নেই। অভাবের তাড়নায় সম্প্রতি তার স্ত্রীকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন ভিক্ষে করার জন্য । কিন্তু পুলিশের যন্ত্রণায় ঢাকা ছেড়ে আবার গ্রামের বাড়িতে ফিরে আসে। তার স্ত্রী রেজিয়া বেগমসহ অন্য ভাইয়ের পরিবারের লোকজন জানায়,অর্থাভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। এরা প্রায়ই না খেয়ে থাকতে হয়। বিত্তবানরা এগিয়ে এলে অসহায় পরিবারটি বাচঁতে পারতো। তাই অসহায় পরিবারটিকে বাচাঁতে সমাজের দানশীল ,বিত্তবান ,সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ- তাদির ইসলাম,সঞ্চয়ী হিসাব নং-১১৭১৬,সোনালী ব্যাংক,নাসিরনগর শাখা,ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল-০১৭৪৫৩৭৭৪৪১ 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া