,

যুক্তরাজ্যে প্রথম সমকামী বিয়ে অনুষ্ঠিত

যুক্তরাজ্যের ব্রিংটনে গতকাল শুক্রবার দেশটির প্রথম সমকামী বিয়ে সম্পন্ন হয়েছে। এএফপির খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিয়ের ঘটনাকে দেশের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন। বিষয়টি উদযাপনের জন্য ব্রিটিশ সরকারি কার্যালয়ে একটি সাতরঙা পতাকা ওড়ানো হয়।

ব্রিংটনের নেইল অ্যালার্ড ও অ্যান্ড্রো ওয়েল আংটি বদল করে যুগল জীবনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এই বিয়ের অনুষ্ঠানে অন্তত ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।  

বিয়ের পর ৪৯ বছর বয়সী নাট্য পরিচালক ওয়েল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘অবশেষে এই দিনটি আসায় আমরা খুশি। এটি খুবই আনন্দের।’

এদিকে পিঙ্ক নিউজে লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনি সাধারণ বা সমকামী যাই হন না কেন, যুক্তরাজ্যে এখন আর এটি গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্র আপনার সম্পর্ককে একই মর্যাদায় দেখবে।’ 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি