,

গাছের গুঁড়ি ফেলে ডাকাতি

dakatiব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের পাড়াতলী ব্রিজের কাছে ১৫-১৬টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের হাত-পা বেঁধে লুটপাট চালায়।

ডাকাতির শিকার উপজেলার দশদোনা গ্রামের মো. মাইনুদ্দিন বলেন, বাঞ্ছারামপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে রূপসদীতে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি ডাকাতির শিকার হন। ডাকাতেরা আগে থেকেই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রেখেছিল। এতে ১৫ থেকে ১৬টি অটোরিকশা আটকা পড়ে। ডাকাতেরা চালক ও যাত্রীসহ ৫০ জনের হাত-পা বেঁধে মারধর করে তাঁদের সর্বোস্ব কেড়ে নেয়। পরে পুলিশ এলে ডাকাতেরা পালিয়ে যায়।

বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ‘টহল দিতে দিতে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি কিছু লোক হাত-পা বাঁধা অবস্থায় রাস্তায় পড়ে আছে। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে আমরা ডাকাতের কবলে পড়া লোকজনকে উদ্ধার করি। এদের মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান এসআই।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি