,

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিজয়পুর রেলক্রসিংয়ের কাছে যাত্রীবাহী ট্রেনের একটি মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী-চাঁদপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাকসাম রেলওয়ে জংশনের কেবিন স্টেশনমাস্টার (সিএসএম) মোহাম্মদ আলী জানান, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে আটকা পড়ে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা