,

নতুন জায়গায় খোঁজ চলছে বিমানের

মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর অনুসন্ধান করার জায়গা বদল করা হয়েছে। ভারত মহাসাগরের আগের যে জায়গায় বিমানটির অনুসন্ধানের কাজ চলছিল, সেখান থেকে এক হাজার ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে তল্লাশির কাজ চলছে। বিবিসিতে প্রকাশিত এক খবরে দ্য অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ) এ তথ্য জানিয়েছে।



রাডারে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তল্লাশির ওই জায়গা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে এএমএসএ। রাডারে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি অনেক দ্রুতগতিতে যাচ্ছিল। ফলে জ্বালানি দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।



অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ১ হাজার ৮৫০ কিলোমিটার পশ্চিমে নতুন ওই জায়গায় বিমান অনুসন্ধানের কাজ চালানো হবে। সাগরের ৩ লাখ ১৯ হাজার কিলোমিটার এলাকাজুড়ে চলবে তল্লাশির কাজ।

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি সাগরে ডুবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মালয়েশিয়া। এই দাবির পক্ষে তথ্য-উপাত্ত চেয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার ভারত মহাসাগরে ৩০০টি ভাসমান বস্তুর ছবি দেখা গেছে। মহাসাগরের দক্ষিণাঞ্চলের একাংশে  থাইল্যান্ডের একটি স্যাটেলাইটে ভাসমান বস্তুর ছবি ধরা পড়ে। গত বুধবার ফ্রান্সের একটি স্যাটেলাইটে সাগরে ভাসমান ১২২টি বস্তুর ছবি পাওয়ার কথা জানা যায়। তবে উদ্ধার করা যায়নি কোনো বস্তুই। সেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। এরপর আজ আবার বিমানটির তল্লাশির জায়গা পরিবর্তন করা হলো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর