,

আশুগঞ্জে দুধর্ষ ডাকাতি,আহত ৫

Crime-150x150প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মারধর করে স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ৫ জন গুরুত্বর আহত হয়। আহত ২জনকে জেলা সদর হাসপাতাল বাকি ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার যাত্রাপুর গ্রামের সফি কন্ট্রাকটারের বাড়িতে আজ ভোর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশিয় বিভিন্ন অস্ত্র ও বন্দুক নিয়ে ৪ তলা বাড়ির নিচ তলায় ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা আলমারী, ওয়ার্ড্রপ ভেঙ্গে ২০ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল ও পাশের ফ্ল্যাট থেকে স্বর্ণালঙ্কার সহ সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ডাকাতরা যাবার সময় কয়েক রাউন্ড ফাকা গুলি ও  বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ডাকাতদের আঘতে বাড়ির মালিক সফি মিয়া(৬০), জিয়াউল হক(৬০), উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল কাইয়ুম(৫০), জুলেখা বেগম(৫০) ও  শাহিন মিয়া (১৬) গুরুত্বর আহত হয়। আহত দুজনকে জেলা সদর হাসপাতালে ও বাকি তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান, আমরা খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থল পরিদশর্গন করেছি। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছি। 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য