,

২ কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশনের উদ্বোধন

২ 

নিবাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, প্রত্যেকটি নির্বাচনই চ্যালেঞ্জিং, বাংলাদেশে মতো দেশে নির্বাচন যে শান্তিপূর্ণভাবে হবে এমনটি নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, আগামী ৩১ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে জন্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের তিনি এ কথা বলেন। 
পরে তিনি ২ কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশনের উদ্বোধন এবং পরিদর্শন করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান-পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রব সহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী