,

জিয়াকে নিয়েই উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

533177ad5dc50-zia২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিই যেন ফিরে আসছে বারবার। সেবারও বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার অবশ্য প্রথম রাউন্ডে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে সাকিব-মুশফিকরা। কিন্তু সুপার টেনকে মূল প্রতিযোগিতা ধরলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। এবারও প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আজও কী ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি?

শুরুতেই আরেকটা মিলও পাওয়া গেল। ২০০৭ সালের সেই ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শিশির প্রভাবকের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক। টসে জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন ড্যারেন স্যামিও। এখন আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে চান উইন্ডিজ অধিনায়ক।

বেশ কয়েকটি পরিবর্তন এনেই আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। আব্দুর রাজ্জাকের পরিবর্তে দলে এসেছেন সোহাগ গাজী। সমর্থকদের তীব্র দাবির মুখে দলে সুযোগ পাওয়া জিয়াউর রহমানও আছেন একাদশে। দলে ফিরেছেন মুমিনুলও। বাদ পড়েছেন নাসির হোসেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন

ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, স্যামুয়েল বদ্রি, ক্রিসমার সান্টোকি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর