,

মুখে কালি, স্তব্ধ কেজরিওয়াল

5331641ade270-ink-kejriwalভারতের বারানসিতে আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছুড়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থকেরা।

আইএএনএসে প্রকাশিত খবরে জানা গেছে, আজ মঙ্গলবার বারানসির কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন মোদির সমর্থকেরা। এ সময় মোদির সমর্থকেরা কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দেন। কেজরিওয়ালকে হিন্দুদের পবিত্র শহর ছেড়ে চলে যেতে বলেন তাঁরা। একপর্যায়ে মোদির সমর্থকেরা কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছোড়েন। কেজরিওয়ালকে ‘বিশ্বাসঘাতক’ বলে সমর্থকেরা সবাই ‘মোদি মোদি’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ভিড় সামলাতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়। তবে পুরোটা সময় কেজরিওয়াল ছিলেন একেবারে স্তব্ধ। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। যখন তাঁর বিরুদ্ধে মোদির সমর্থকেরা স্লোগান দিচ্ছিলেন, তার একপর্যায়ে মৃদু হাসেন কেজরিওয়াল।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই