,

‘ইকামা’ খোয়া গেলে ২৪ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ

Ekamaসৌদি আরবে বহিরাগত শ্রমিকদের ইকামা হারানো বা খোয়া গেলে ২৪ ঘণ্টার মধ্যে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে। অন্যথায় জরিমানা গুনতে হবে। আর এই জরিমানার হার নির্ধারণ করা হয়েছে প্রথমবারের জন্য ১ হাজার সৌদি রিয়াল। দ্বিতীয়বার ২ হাজার রিয়াল। তৃতীয়বার ৩ হাজার রিয়াল। এরপর প্রতিবার এভাবে ১ হাজার রিয়াল করে বাড়তে থাকবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বলা হয়েছে, সৌদিতে বসবাসকারী প্রবাসীদের কারো ইকামা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে তা জানাতে হবে। এই সময়ের মধ্যে রিপোর্ট করা হলে জরিমানা ছাড়াই নির্ধারিত ফি’র মাধ্যমে ইকামার ব্যবস্থা করা হবে। অন্যথায় জরিমানা গুনতে হবে। আর জরিমানার হার নির্ধারণ করা হয়েছে প্রথমবারের জন্য ১ হাজার সৌদি রিয়াল এবং পরবর্তী প্রতিবার ধারাবাহিকভাবে এর সঙ্গে এক হাজার করে যোগ হতে থাকবে। 

জালিয়াতি বা অসাধু চক্রের হাত থেকে প্রবাসীদের বাঁচাতেই এই সিদ্ধাšত্ম নিয়েছে সৌদি সরকার। আরব নিউজ

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে