শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিকূল আবহাওয়ায় বিমান অনুসন্ধান স্থগিত

5331234806527-Bad-weatherপ্রতিকূল আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় দক্ষিণ ভারত মহাসাগরে আজ মঙ্গলবার মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধানের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষের (এএমএসএ) বরাত দিয়ে আজ বিবিসি অনলাইনের খবরে  জানানো হয়, প্রচণ্ড বাতাস ও বৃষ্টি মানে বিমানগুলো নিরাপদে উড়তে পারবে না। 



এএমএসএ এক বিবৃতিতে জানায়, ঝুঁকি পর্যালোচনা করে বর্তমান আবহাওয়ায় আকাশ ও নৌপথে অনুসন্ধানকাজ কষ্টসাধ্য ও বিপজ্জনক হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আজ সংশ্লিষ্ট এলাকায় আকাশ ও সমুদ্রে সব ধরনের অনুসন্ধানকাজ সাময়িকভাবে স্থগিত রেখেছে সংস্থাটি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল বুধবার আবারও তা শুরু হবে।

দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ বিমান অনুসন্ধানের কাজ সমন্বয় করছে অস্ট্রেলিয়া।

কুয়ালালামপুর থেকে ৮ মার্চ বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার পর মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট৩৭০ নিখোঁজ হয়।

১৬ দিন পর গতকাল সোমবার মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ ওই দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের আরোহীদের স্বজনদের মুঠোফোনে খুদেবার্তা পাঠায়। এতে গভীর দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফ্লাইট৩৭০ নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক কুয়ালালামপুরে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে গিয়ে ধ্বংস হয়েছে। কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরপরই চীনের পক্ষ থেকে প্রমাণ দাবি করা হয়েছে। মালয়েশিযার কাছে থাকা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত চেয়েছে বেইজিং।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা