,

ব্যাপক গণসংযোগ করলেন হাজী মোহাম্মদ জাহাঙ্গীর

jahangirগতকাল সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত একমাত্র প্রার্থী হাজী মোঃ জাহাঙ্গীর তার টেলিফোন মার্কার সমর্থনে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল প্রথমেই তিনি যান পূর্ব মেড্ডা বাসষ্ট্যান্ড ও বাজারে। সেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে টেলিফোন মার্কায় ভোট দেবার অনুরোধ জানিয়ে দোয়া চান। এরপর তিনি পূর্ব মেড্ডা, কোকিল টেক্সটাইল মিল সংলগ্ন আশে পাশের এলাকা, সারগোডাউন এবং তিতাস পাড়ায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তার সাথে টেলিফোন মার্কার পক্ষে স্লোগান সহকারে শত শত লোক অংশগ্রহণ করে। এ সময় হাজী মোহাম্মদ জাহাঙ্গীর সম্মিলিত গণসংযোগ দেখে তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। গণসংযোগকালে তার সাথে ছিলেন, জেলা জাসাস’র সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা আঙ্গুর মুন্সী, জেলা শ্রমিক দলের নেতা হাজী শেখ মোঃ আক্কাস, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রমিক নেতা আক্তারুজ্জামান, যুবদল নেতা মাহবুব, শামসু মোল্লা, জুয়েল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি