,

আঁচলের প্রেমের বাঁধনে বাধা পড়েছেন শুভ

Achal-Shuvo-জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ এবং নবাগত অভিনেত্রী আঁচল প্রেমের বাঁধনে বাধা পড়েছেন। ভবঘুরে শুভকে তিনি নিজের মতো করে সাজিয়ে নিতে চাইছেন। আচলের পরশে শুভও নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন।

মনের মধ্যে লালন করতে থাকেন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। এমনই এক কাহিনী নিয়ে নির্মিত আশিকুর রহমানের নতুন ছবি ‘কিস্তিমাত’এ এক সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল এবং শুভ।

ছবিতে খল নায়ক হিসেবে অভিনয় করবেন মিসা সওদাগর এবং টাইগার রবি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল।

পরিচালক সূত্রে জানা গেছে, ‘কিস্তিমাতে’ সঙ্গীতের ওপর বিশেষ নজর দেয়া হয়েছে। সঙ্গীতায়োজন করেছেন সওকাত আলী ইমন, ইমরান এবং সুচি সামস। ছবিতে পাঁচটি গান রয়েছে। এরমধ্যে একটি ‘আইটেম’ এবং একটি ‘টাইটেল সং’ রয়েছে।

চলতি বছরের জুলাই-আগস্টে ‘কিস্তিমাতে’র মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আশিকুর রহমানের দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি গ্যাংস্টার আসছে এপ্রিলে সারাদেশে মুক্তি দেয়া হবে।



 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা