,

বাংলাদেশের পুলিশের প্রশংসা দ. আফ্রিকার

533036135cc1b-Policeডিসেম্বরেও ছিল সংশয়ের মেঘ। রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশে শ্রীলঙ্কা আসবে কি না, এশিয়া কাপ হবে কি না। তার চেয়ে বড় সংশয় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ এখানে হবে কি না। সবার প্রশ্ন তখন নিরাপত্তা নিয়ে। সব সংশয় দূর হয়েছে। সফলভাবেই বাংলাদেশ আয়োজন করেছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ। এখন ধুমসে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (মেয়ে ও ছেলে)। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশংসা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ফেসবুকে সিএসএ’র অফিসিয়াল পেজে (www.facebook.com/CricketSouthAfrica)  বাংলাদেশ পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ জানে কীভাবে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা করতে হয়। দল অনুশীলন যাওয়ার আগে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’ এ পোস্টের নিচে বাংলাদেশ সম্পর্কে নানা ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য