,

ওজন বাড়ার অদ্ভুত ও অজানা কারণ

weatআইএসকম বা বাড়তি ওজন দুটোই দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দুটোর কারণেই দেহের ইমিউন সিস্টেম দুর্বল হয় পড়ে। কম ওজন থাকলে বিভিন্ন উপায়ে ওজন বাড়িয়ে ফেলা সম্ভব। কিন্তু ওজন বেশি হলে তা কমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া আরও কিছু অদ্ভুত কারণে প্রতিদিনই আমাদের দেহের ওজন বাড়ছে এবং এগুলো সম্পর্কে আমরা কেউই জানি না।

বিষণ্ণতা :

বিষণ্ণ থাকলে মানুষ অস্বাস্থ্যকর খাবার একটু বেশি পরিমাণে খেয়ে থাকে। মন খারাপের সময় কতোটুকু খাওয়া হচ্ছে তার হিসাব রাখাটাও বেশ কঠিন। যাদের বিষণ্ণতার জন্য ঔষধ খেতে হয় তাদের ক্ষেত্রে ওজন বাড়াটা স্বাভাবিক। কারণ অ্যান্টি-ডিপ্রেশন পিল ওজন বাড়ায়।

আপনার হজমশক্তি দুর্বল :

ডায়েট এবং ব্যায়াম করার পরও ওজন বাড়ার কারণ হতে পারে দুর্বল হজমশক্তি। হজমশক্তি দুর্বল থাকলে খাবার হজম হতে সমস্যা হয় এবং ধীরগতিতে খাবার হজম হয় অথবা বেশিরভাগ খাবার হজম হয় না। ধীরগতিতে খাবার হজম হওয়া এবং খাবার ভাল মতো হজম না হলে পুরোটাই দেহে মেদ হিসেবে জমা হয়।

দেহে পরিমিত পুষ্টির অভাব :

খাবার খেলেই যে মানুষ মোটা হয় তা নয়। দেহে পুষ্টির অভাব হলেও মানুষ মোটা হওয়া শুরু করে। ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি পুষ্টির অভাবে শরীরে দুর্বলতা ভর করে। এতে মানুষ শারীরিক পরিশ্রম করতে পারে না এবং অল্পতেই হাঁপিয়ে যান। খাবার খেলে তা শারীরিক শ্রমের মাধ্যমে তা ব্যয় হয়। যাদের দেহের পুষ্টির অভাব তারা শারীরিক পরিশ্রম করতে না পারার কারণে খাবার দেহে মেদ হিসেবে জমা হয়।

ভুল ঔষধ খাওয়া :

ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেকেই হুটহাট সামান্য ব্যথা বা জ্বরের জন্য ঔষধ খেয়ে ফেলেন। এতে শরীরের ক্ষতি হয়। এবং দেহের ওজনও খুব দ্রুত বৃদ্ধি পায়। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই বাজার থেকে যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পিল কিনে খান। এতে ওজন বাড়ে। আবার অনেকে হরমোনের ব্যাল্যান্সের জন্য পিল খান, ব্যথা নাশক ঔষধ খান যার সব কটিতেই দেহের ক্ষতি হয় এবং ওজন বাড়ে। তাই ডাক্তারের পরামর্শে আপনার শরীরের অন্য উপযোগী ঔষধ খাবেন।


আইএস 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য