শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলায় পুলিশের গাড়িতে হামলা, আহত ২

Nasirnagor Upনাসিরনগর উপজেলায় ভোটের দায়িত্ব পালনকালে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সদস্য আহত হন।

আর হামলার চিত্র ধারণে করতে গেলে এটিএন বাংলার ক্যামেরাম্যান সুমন রায়কে মারধর করে এবং তার ক্যামেরা ছিনিয়ে নেয় আওয়মী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন।

উপজেলার পূর্বভাগ ইউনিয়ের পূর্বভাগ এসইএসডিপি উচ্চ বিদ্যালয় কেন্দ্র বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে এই কেন্দ্রের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন বিএনপির এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পরে পুলিশের সহযোগিতায় তাদের আবার কেন্দ্রে আনা হয়।

এ ঘটনায় বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টরা মারধরের বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন গাড়িতে হামলা চালায়। তারা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে এক পুলিশ সদস্য আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার জাহিদ হাসান জানান, একটি দল পুলিশের গাড়ির ওপর হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য ও সংবাদ মাধ্যমের এক ক্যামেরাম্যান আহত হয়েছেন।

আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকাল থেকে চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী