,

টুইটার বন্ধ করে দিয়েছে তুর্কি সরকার

 


&&ডেস্ক রিপোর্ট: তুরস্কে টুইটার নিষিদ্ধ করেছে সে দেশের সরকার৷ ফলে মাইক্রোব্লগিং সাইটটিতে আর প্রবেশ করতে পারছে না তুরস্কের সাধারণ মানুষ।আদালতের আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
তুরস্কে আগামী ৩০শে মার্চ স্থানীয় নির্বাচন৷ এই নির্বাচনের আগেই অনলাইন সামাজিক যোগাযোগ সাইটগুলোর প্রতি কঠোর হলেন সেদেশের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ তিনি টুইটার ‘নির্মূলের’ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তুরস্কে বন্ধ হয়ে গেছে টুইটার৷ ফলে ব্যবহারকারীরা সাইটটিতে প্রবেশ করতে চাইলে ‘এরর’ বার্তা আসে অথবা অন্য একটি ওয়েবসাইটে চালু হয়, যেখানে লেখা আছে আদালতের নির্দেশে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে৷
ইন্টারনেটের উপর কড়াকড়ি বাড়াতে গত মাসে একটি নতুন আইন প্রণয়ন করা হয় তুরস্কে৷ এই আইনের আওতায় কর্তৃপক্ষ যে কোনো ওয়েবসাইট বন্ধ করে দিতে পারবে এবং চাইলে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ইতিহাসও পর্যবেক্ষণ করতে পারবে৷
প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ান টুইটার ‘নির্মূলের’ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ান টুইটার ‘নির্মূলের’ ঘোষণা দিয়েছিলেন
0,,17512832_404,00তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ বিটিকে জানিয়েছে, নিরাপত্তার বিবেচনায় টুইটার থেকে কিছু পোস্ট সরিয়ে ফেলার অনুরোধ জানায় সাইটটির ব্যবহারকারীরা৷ কিন্তু মাইক্রোব্লগ সাইটটি সেই অনুরোধ আমলে না নেওয়ায় তুরস্কে পুরো সাইটটি ব্লক করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷
তবে টুইটার বন্ধের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল৷ ইন্টারনেট সেন্সরশিপের বিরুদ্ধে অতীতেও সরব ছিলেন তিনি৷
প্রসঙ্গত, ইসলামপন্থী দল একে পার্টির নেতা রেচেপ তাইয়িপ এর্দোয়ান গত ১১ বছর ধরে ক্ষমতায় আছেন৷ আর প্রেসিডেন্ট পদে রয়েছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ গুল৷ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে ক্ষমতাসীন দলের শীর্ষ দুই নেতার বিরোধ এখন স্পষ্ট৷
উল্লেখ্য, তুরস্কে টুইটার ব্যবহারকারীর সংখ্যা দশ মিলিয়নের মতো৷ আর ফেসবুক ব্যবহারকারী প্রায় ৩০ মিলিয়ন৷ দেশটিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা গেছে৷ প্রসঙ্গত, এর আগে ইরানে ইউটিউবও নিষিদ্ধ করা হয়েছিল৷
এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা