,

মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ

532d3d1ea2b44-12মালদ্বীপে আজ শনিবার পার্লামেন্ট নির্বাচনে ভোট নেওয়া শেষ হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী সকাল থেকে শুরু হওয়া এই ভোট নেওয়া শেষ হয় বিকেল চারটায়। দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম অবশ্য ভোট গ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, প্রেসিডেন্ট আবদুল্লাহর একজন সহযোগী গত বৃহস্পতিবার ভোট গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন। আবেদনে জানানো হয়, নড়বড়ে নির্বাচন কমিশন ভোট গ্রহণ সম্পন্ন করার মতো পর্যায়ে নেই। কিন্তু আদালত কোনো সিদ্ধান্ত না দেওয়ায় আগের কর্মসূচি অনুযায়ী ভোট নেওয়া শুরু হয়।

মালদ্বীপের এই সংসদীয় নির্বাচনে ৮৫টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০২ জন প্রার্থী।

গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনবিষয়ক সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার ও তাঁর সহকারীকে ৯ মার্চ বরখাস্ত করা হয়েছে। ওই নির্বাচনেই দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম।

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর