,

আমিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

532d568e67cf0-aamir‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানে সমাজের নানা অসংগতি তুলে ধরে আলোচিত হলেও এবার খোদ আমির খানের বিরুদ্ধেই বয়স্ক মানুষদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ বল প্রয়োগের মাধ্যমে বান্দ্রায় অন্যদের বাড়ি কিনে সেখানে নিজের বাংলো তৈরির পাঁয়তারা করছেন আমির। অবশ্য ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমিরের পক্ষ থেকে বল প্রয়োগের বিষয়টিকে অস্বীকার করা হয়েছে।
‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের একটি পর্বে সমাজের বয়স্ক মানুষেরা কীভাবে পরিবারের সদস্য ও বাইরের মানুষদের দ্বারা হেনস্তার শিকার হন তা নিয়ে সরব হয়েছিলেন আমির। অথচ সম্প্রতি তাঁর বিরুদ্ধেই ভার্গো হাউজিং সোসাইটির পাঁচজন প্রবীণ ব্যক্তি অভিযোগ তুলেছেন, আবাসন প্রতিষ্ঠানের ছদ্মবেশে আমির তাঁদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মিড-ডে ডটকম।
অভিযোগকারীরা দাবি করেছেন, যে অ্যাপার্টমেন্ট ভবনে তাঁরা বসবাস করছেন তা বিক্রি করে দেওয়ার জন্য তাঁদের চাপ দিচ্ছে ভার্গো হাউজিং সোসাইটি কমিটি। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন আমির। তাঁরা এও জানিয়েছেন, কোনো অবস্থাতেই বল প্রয়োগে বাড়ি থেকে উচ্ছেদের অধিকার আমির রাখেন না।
এদিকে গতকাল শুক্রবার আমিরের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আমিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মোটেও ঠিক নয়। কোনো রকম অসদাচরণ তিনি করেননি। আর বল প্রয়োগের তো প্রশ্নই ওঠে না। এক বছর আগেই ভার্গো হাউজিং সোসাইটির অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেছেন আমির। কারণ, সেখানে একটি কংক্রিটের স্লাব ভেঙে পড়েছিল। পরবর্তী সময়ে আমিরের অনুপস্থিতিতেই হাউজিং কমিটির মিটিংয়ে অ্যাপার্টমেন্ট ভবন সংস্কারের প্রস্তাব উত্থাপিত হয়। হাউজিং কমিটির অনুরোধেই সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন আমির।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর