,

চৈত্রের উষ্ণ দিনে ঠান্ডা তরমুজের জুস

Tormoz

ডেস্ক রিপোর্ট :

ফাল্গুন শেষ হয়ে চৈত্র চলে এসেছে। আর চৈত্র নিয়ে এসেছে উষ্ণ আবহাওয়া। এই গরমে সারা দিন শেষে এক গ্লাস ঠান্ডা শরবত খেলে কেমন হয়?

এখন বাজারে উঠেছে প্রচুর তরমুজ। উপরে সবুজ আর ভেতরে টকটকে লাল রসালো এই মিষ্টি ফলটির জুস খুবই সুস্বাদু। নিমিষেই চাঙ্গা করে দেয় তরমুজের জুস। সারাদিনের গরমের ক্লান্তি এক মূহূর্তেই দূর করে দেবে মাত্র এক গ্লাস তরমুজের জুস। খুব কম সময়ে তৈরি করা যায় বলে যখন তখন খেতে পারবেন এই মজাদার পানীয়টি। আসুন জেনে নেয়া যাক তরমুজের জুসের সহজ রেসিপি।

উপকরণ :
তরমুজের টুকরো ১ কাপ,
চিনি পরিমাণমত,
বিট লবণ অল্প,
বরফ কুচি এক কাপ,
লেবুর রস
পুদিনা পাতা কয়েকটি।

প্রস্তুত প্রণালী :

  •  তরমুজের খোসা ছাড়িয়ে বিজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন।
  •  এবার ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, চিনি, বিট লবণ, লেবুর রস এবং কয়েকটি পুদিনার পাতা দিয়ে ব্লেন্ড করে নিন।
  •  এরপর ছাঁকনি দিয়ে জুস ছেঁকে নিন।
  •  গ্লাসে জুস ঢেলে বরফ কুচি দিয়ে দিন।
  •  পরিবেশন করুন মজাদার ঠান্ডা তরমুজের জুস।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি