শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের নেতাসহ দুজন জাল টাকাসহ গ্রেপ্তার

arrest-75[1]ডেস্ক আমাদেরব্রাহ্মণবাড়িয়া   :  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম (৩০) ও আন্তজেলা জাল টাকা চক্রের হোতা মো. ইউনুছ মিয়াকে (৩৩) জাল টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা সদরের স্টিল ব্রিজসংলগ্ন সিএনজি স্টেশনে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় নজরুলের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ৮৮টি জাল নোট উদ্ধার করা হয়। নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পূর্বহাটি গ্রামে ইউনুছ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ইউনুছের কাছ থেকে ৫০০ টাকা মূল্যের সাতটি জাল নোট ও টাকা চকচকে করার সরঞ্জাম উদ্ধার করা হয়। নজরুলের বাড়ি উপজেলা সদরের দুর্গারামপুর গ্রামে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা