,

দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি-১২

bgb-madok20.3প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দেড় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১২) সদস্যরা।



বৃহস্পতিবার বিকেল উপজেলার কালিকচ্ছে বিজিবি-১২ এর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।



বিজিবি সূত্রে জানা গেছে ,গত ছয় মাসে তারা অভিযান চালিয়ে গাঁজা, মদ, চোলাইমদ, ফেনসিডিল, পাতার বিড়ি, ইনজেকশন ও বড়িসহ নানা জাতের মাদকদ্রব্য আটক করে। এসব মাদকদ্রব্য আটকের সময় তারা ৩০জনকে আটক ও ৫৩০টি মামলা দায়ের করেন।



মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবির-১২ ব্যাটালিয়নের সদর দপ্তরে উপস্থিত ছিলেন, বিজিবির উত্তর পূর্বাঞ্চলের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুল করিম, ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ এরশাদুল হক, বিচারক হাকিম সাইফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আরশাদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীর প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে