,

উড়ন্ত বাংলাদেশের প্রতিপক্ষ আজ হংকং

bd cr-3ডেস্ক রিপোর্ট :

এশিয়া কাপে আফগানিস্তান ও নেপালকে উড়িয়ে দেওয়া বাংলাদেশের প্রতিপক্ষ আজ হংকং। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ খেলা শুরু হবে।
সুপার-১০’র দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। আজ জিতলে নিশ্চিত। তবে এই ম্যাচে খেলতে পারছেন না দেশসেরা পেসার মাশরাফি মর্তুজা। চোটের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। মাশরাফির জায়গায় পেস আক্রমণের নেতৃত্ব দিবেন রুবেল হোসেন।
হংকং প্রথম ম্যাচে নেপাল আর দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে হেরেছে। তাই বাংলাদেশের কাছে এটি অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচ। তবে হংকং অধিনায়ক জেমি এটকিংসন বাংলাদেশকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট ইতিহাসে বড় অফসেটের জন্ম দিতে চাই।’ বাংলাদেশকে এমন হুমকি আফগানিস্তান এবং নেপালও দিয়েছিল। কাজে দেয়নি তা।
টাইগাররা হংকংকে হারিয়ে সরাসরি সুপার-১০ এ যেতে মরিয়া। টানা দুই ম্যাচে ভালো খেলা আনামুল হক বিজয় বলেছেন, ‘আমরা জয় দিয়ে আজ সুপার-১০ নিশ্চিত করব।’
আজ দিনের শুরুতেই আরেক ম্যাচে আফগানিস্তান বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে নেপালের। দুদলই দুই ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর