,

ককটেল ফাটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

Crimeডেস্ক রিপোর্ট : 

রাজধানীর গুলিস্তানে আজ বুধবার দুপুরে একজন ব্যবসায়ীকে লক্ষ্য করে ককটেল ফাটিয়ে নগদ এক লাখ ২৬ হাজার টাকা ও ১০ লাখ টাকার চেক ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ওই ব্যবসায়ীর নাম মো. পলাশ (৫৮)। তিনি আমদানি-রপ্তানি ব্যবসায় জড়িত।


ককটেল বিস্ফোরণে পলাশ ছাড়াও ফয়েজ আহমেদ (২৮) নামের একজন দোকান কর্মচারী আহত হন। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন অর রশীদ প্রথম আলোকে জানান, বেলা পৌনে একটার দিকে মতিঝিলের আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে এক লাখ ২৬ হাজার টাকা তুলে রিকশায় করে গুলিস্তান মোড়ে নামেন পলাশ। সেখান থেকে ব্যবসায়িক কাজে নবাবপুর রোডে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাঁর হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পলাশের চিত্কারে ফয়েজ নামের এক দোকান কর্মচারী এগিয়ে এলে পলাশকে লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে ছিনতাইকারীরা। একটি ককটেল বিস্ফোরিত হয়ে পলাশের মাথায় আঘাত লাগে। আর ফয়েজের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লাগে।


হারুন অর রশীদের ভাষ্য, খবর পেয়ে পলাশ ও ফয়েজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। পলাশের বাসা রামপুরার বনশ্রী এলাকার সি-ব্লকে। তাঁর হাতব্যাগে ১০ লাখ টাকার চেক ছিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর