শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ৩০টি বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

image_62408.imagesডেস্ক রিপোর্ট :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। আগামী শুক্রবার বিএসএমএমইউ’র বহির্বিভাগে ৩০টি বিভাগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত এ কথা জানান। ভিসি জানান, শুক্রবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। এর পরও যদি রোগী থাকে, তাঁদেরও ফেরানো হবে না। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মোঃ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জুলফিকার রহমান খান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের অধ্যাপক কনক কান্তি বড়–য়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান, প্রিভেনটিভ এ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক মোঃ শারফুদ্দিন আহমেদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমান, উপ-পরিচালক ডা. মোখলেস-উজ-জামান হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।   

বিশেষজ্ঞ চিৎিসকেরা জানান, তাঁরা কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই কর্মসূচি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁদের এই উদাহরণ অন্যান্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান অনুসরণ করবে। বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সর্বোত্তম চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা করছে। উত্তরোত্তর চিকিৎসাসেবার মান ভালো হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান