,

দুই মামলায় খালেদাসহ ৯জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

khaleda-1_79183_79195জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে ওই দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক বাসুদেব রায় বুধবার বিকেল পৌনে ৪টায় এই দিন ধার্য করেন। পেশকারের মাধ্যমে আদালত এই দিন ধার্যের বিষয়টি সবাইকে জানান। এর মধ্য দিয়ে ওই দুই মামলার বিচারকার্য শুরু হলো।


এসময় খালেদা জিয়া উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অথচ আমাকে একবারও জিজ্ঞাসা করা হলো না- আমি দোষী না নির্দোষ?


এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টের রুল থাকায় সময় চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন আদালত। পরে পুনরায় সময় চেয়ে আবেদন জানানো হয়। এসময় উভয়পক্ষের হট্টগোলের কারণে এই দুই মামলার শুনানি বিঘ্নিত হয়। হট্টগোলের কারণে দুইবার বিচারক আদালত কক্ষ ত্যাগ করেন।


বুধবার দুপুর ১টায় ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক বাসুদেব রায়ের আদালতে হাজির হন বেগম জিয়া।


উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের