,

ফুটবলের চেয়েও মেসি যাকে বেশি ভালোবাসেন

532979215afbb-Messiফুটবলার হিসেবে সবই পেয়েছেন লিওনেল মেসি। চারবার ব্যালন ডি’অর, ক্লাব বার্সেলোনার হয়ে একাধিকবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা, সবই। কিন্তু নিজ দেশের জাতীয় দলের জার্সি গায়ে স্বাদ নেওয়া হয়নি বড় কোনো প্রতিযোগিতায় সাফল্যের। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মেসি কি পারবেন আসছে জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপটা নিজেদের করে রাখতে। আশাবাদী হতো তো ক্ষতি নেই, কারণ তাঁর দেশ আর্জেন্টিনার শরীরে যে এঁটে দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিটের তকমা।

বিশ্বকাপকে সামনে রেখে কেমন হচ্ছে আর্জেন্টিনার প্রস্তুতি। আর্জেন্টাইন ফুটবলাররাই বা কতটুকু উজ্জীবিত ফুটবল মহাযজ্ঞকে সামনে রেখে। মেসি জানিয়েছেন, বিশ্বকাপের অপেক্ষায় অধীর ফুটবলাররা। তাঁর ভাষায়, খেলোয়াড়দের সংহতিও এই মুহূর্তে তুঙ্গেই।

বিশ্বকাপটায় পাখির চোখ করেছেন মেসি নিজেও। এই বিশ্বকাপ যে তাঁর জন্য হতে পারে অনেক সমালোচনার জবাবও, ‘বিশ্বকাপ অবশ্যই আমাদের স্বপ্ন। এতে যেকোনো কিছুই ঘটা সম্ভব।’

বিশ্বকাপ জিততে তিনি যে মুখিয়ে আছেন, সেটা বলে না দিলেও চলছে। তবে জীবনের সবচেয়ে বড় পুরস্কার এরই মধ্যেই কিন্তু পেয়ে গেছেন, তাঁর ছেলে থিয়াগো! বাবা হওয়াটা বদলে দিয়েছে তাঁর নিজের জীবন। বাবা হওয়াটাকে কীভাবে দেখছেন, এমন এক প্রশ্নের জবাবে মেসি বললেন, ‘আমার ছেলে থিয়াগো আমায় বদলে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে ফুটবল ২ নম্বর অগ্রাধিকার। ছেলে এক নম্বর।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর