,

মালদ্বীপ থেকে দেখা গেছে বিমানটি!

bimanডেস্ক রিপোর্ট : 

৮ মার্চ ভোর সোয়া ছয়টার দিকে (মালয়েশীয় সময়) একটি বিমান খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা গেছে। আর সেটা সম্ভবত নিখোঁজ মালয়েশীয় বিমান। এমন দাবি করেছেন মালদ্বীপের অন্তর্গত দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক। 

মালদ্বীপের সংবাদভিত্তিক ওয়েবসাইট হাভিরু অনলাইনে গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। 
ওই ওয়েবসাইটের খবরে বলা হয়, মালদ্বীপের দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক দাবি করেছেন, ৮ মার্চ স্থানীয় সময় ভোর ছয়টা ১৫ মিনেটে ভূ-পৃষ্ঠের কাছাকাছি থেকে বড় আকারের একটি উড়োজাহাজ উড়ে যেতে দেখেছেন তাঁরা। উড়োজাহাজটির রং ছিল সাদা। আর গায়ে লাল ডোরা, যা দেখতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানের মতো।

ঘটনার বিষয়ে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়েছে ওয়েবসাইটটি। ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘এর আগে আমি কখনো আমাদের দ্বীপের ওপর দিয়ে এত নিচু হয়ে কোনো বিমান উড়ে যেতে দেখিনি। আমরা অনেক সিপ্লেন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত যে, এটা সিপ্লেন ছিল না। আমি বিমানটির দরজা পর্যন্ত স্পষ্টভাবে দেখেছি।’
ওই প্রত্যক্ষদর্শীর দাবি, দ্বীপটির অনেক অধিবাসীই বিমনাটিকে ভূ-পৃষ্ঠের কাছ থেকে উড়ে যেতে দেখেছেন। 
এবিসি নিউজের প্রতিনিধি ও উপস্থাপক বব উডরাফ তাঁর টুইটারে এক জেলের দুটি ছবি প্রকাশ করেছেন। টুইটারে ছবির বিবরণে লেখা হয়েছে, এই জেলের দাবি, মাত্র পাঁচ হাজার ফুট ওপর দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখেছেন তিনি। 

মালদ্বীপের সাংবাদিক ফারাহ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আরও অনেক প্রত্যক্ষদর্শী একই ধরনের দাবি করেছেন। তিনি বলেন, ‘এই মানুষগুলো প্রথমে অস্বাভাবিক নিচু থেকে উড়ে যাওয়া একটি উড়োজাহাজের বিকট শব্দ শোনেন। এরপর তাঁরা তা দেখতে বাইরে বেরিয়ে আসেন।’

মালদ্বীপের পুলিশ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় অধিবাসীরা বড় একটি বিমান উড়ে যেতে দেখেছেন বলে প্রকাশিত প্রতিবেদনটি খতিয়ে দেখা হচ্ছে।
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ রাতে নিখোঁজ হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে। এতে ২৬টি দেশ অংশ নিয়েছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে। স্থল, নৌ ও আকাশপথে চালানো হচ্ছে এ অভিযান।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি