,

সরাইল থেকে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

kjjkkgনাসিরনগর থেকে অপহৃত স্কুল ছাত্র শ্রী কৃষ্ণ সরকার (১২) সরাইল থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে সরাইল প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে উদ্ধারকৃত ছাত্রকে তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, কৃষ্ণ সরকার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার রাধানগর গ্রামের প্রদীপ সরকারের পুত্র। নাসিরনগর উপজেলার আলাকপুর গ্রামের বাসিন্ধা জয়দেব সরকার তার মামা। মামার বাড়িতে থেকে কৃষ্ণ নাসিরনগর বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীতে পড়ছে। স্কুল বন্ধ থাকায় গত সোমবার সকালে কৃষ্ণ তার মামার সাথে জমিতে কৃষিকাজ করতে যায়। সেখান থেকে অপহরন কারীরা তাকে অজ্ঞান করে অপহরনের পর সিএনজি অটোরিক্সায় রওয়ানা দেয়। সরাইল হাসপাতাল মোড় আসার পর কৃষ্ণের জ্ঞান ফিরে। গাড়িতে বসে সে চিৎকার করতে থাকে। তখন চতুর দুই অপহরনকারী কৃষ্ণকে ফেলে পালিয়ে যায়। বিকেলে উপজেলা সদরে এলোমেলো ভাবে ঘুরতে দেখে সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান কৃষ্ণকে নিয়ে খাবার খাওয়ান। পরে সে অনেকটা সুস্থ্য হয়। কৃষ্ণের কাছ থেকে সব কিছু জেনে তিনি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিতিষ সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। ওই প্রধান শিক্ষক কৃষ্ণের পরিবারের সকলকে নিয়ে সরাইলে এসে কৃষ্ণ সরকারকে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি