,

১১ দোকান পুড়ে ছাই

Fire-4ডেস্ক রিপোর্ট : 

জেলার সরাইলের শাহবাজপর ও আশুগঞ্জে পৃথক দুটি মার্কেটে আগুন লেগে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে।

খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন ও পরে ফায়ার সাভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, রাতে প্রথমে শাহবাজপুর খাঁন মার্কেটের শফিকুল মিয়ার জুতার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে মার্কেটের দুটি জুয়েলারি দোকানসহ ৬টি দোকান পুরে ছাই হয়ে যায়।

এদিকে ঠিক একই সময়ে আশুগঞ্জ বাজারের নাছমিকা হোটেলে প্রথমে আগুন লাগে। আগুন নেভানোর জন্য ফায়ার সাভিসের দুটি ইউনিট কাজ করতে থাকলেও আগুন বাড়তে থাকে পরে ভৈরব থেকে আরও দুটি ইউনিট এসে চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে বাজারের ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি