শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সমর্থিত প্রার্থীর উঠান বৈঠক আখাউড়ায়

1078bnp patakaআখাউড়া পৌরশহরের কলেজ পাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার মো: মুসলিম উদ্দিনের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাছির মিয়ার সভাপতিত্বে পরার্মশ সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জি. মো: মুসলিম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম।

পরামর্শ সভায় বক্তব্য রাখেন পৌরবিএনপির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আব্দু, জাসাস সভাপতি আব্দুল হক ভূইয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল হক ভূইয়া, পৌর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক ভূইয়া। উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো: ইউসুফ সারোয়ার, উপজেলা ছাত্রদলের সাধারণ সভাপতি আল আমিন মোল্লা, সম্পাদক জিয়াউল হাসান, পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আল মনসুর প্রমুখ।


বক্তারা বলেন, আগামী ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে পারে সেজন্য নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে। পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে বিএনপি সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করতে হবে। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান