শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুল ও মোশাররফ কাশিমপুর কারাগারে

53257e612b089-15বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।

কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার জাহাঙ্গীর কবির প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার বাংলামোটর এলাকায় গাড়িতে পেট্রলবোমা ছুুড়ে পুলিশ হত্যা, ৩০ নভেম্বর মালিবাগ ও ৩ জানুয়ারি পরিবাগে বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার তিনটি মামলায় গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামও ওই তিন মামলায় জামিন পান। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ মার্চ ওই তিনজনসহ বিএনপির পাঁচ নেতার জামিন বাতিল করেন আদালত। গতকাল রোববার তাঁরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ফখরুলকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়।

এদিকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল রাত নয়টার দিকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান