,

দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি

image_114682নিজস্ব প্রতিবেদক: বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার ও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শফিকুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। এতে জানানো হয়, এ দুই চেয়ারম্যানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়েছে। তবে এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। গত বছর ৯ মে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শফিকুর রহমান এনসিটিবির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে তিনি কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের