,

আফগানদের উড়িয়ে দিল টাইগাররা

720140316171519-150x150ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে দিয়ে শুরু করেছে বাংলাদেশ। রোববার উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

এ জয়ের ফলে চূড়ান্ত পর্বে খেলার পথে এক ধাপ এগিয়ে থাকল মুশফিকরা। আফগানিস্তানের দেয়া ৭৩ রানের টার্গেট ১২ ওভারেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে তামিম এবং আনামুল মিলে ৪৫ রান সংগ্রহ করেন। এরপর সামিউল্লাহ সেনওয়ারির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তামিম ইকবাল (২১)।

এরপর সাকিব ও আনামুল মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত আনামুল ৪৪ রানে এবং সাকিব ১০ রানে অপরাজিত থাকেন।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। মাশরাফি বিন মর্তুজার বলে ফিরে যান মোহাম্মদ শাহজাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। বাংলাদেশের বোলারদের বোলিং তোপে ১৭ ওভার ১ বলে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি ও আব্দুর রাজ্জাক ২টি উইকেট নেন। এ ছাড়া ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ ও মাশরাফি ১টি করে উইকেট নেন।

উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই মিরপুরের আশ-পাশের এলাকাতে ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করে। অনেকের মাঠে প্রবেশের সুযোগ না থাকলেও স্টেডিয়ামের বাহিরে আনন্দ ভাগাভাগি করতে ভিড় করেন।

দুই দল দুপুর ২টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দুই দলের টিম বাস  হোটেল থেকে শেরে বাংলা স্টেডিয়ামে পৌছে।

তিনটি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের ‘শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম’, চট্টগ্রামের ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম’ এবং সিলেটের নবনির্মিত সিলেট স্টেডিয়াম। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও আফগানিস্তান প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ‘এ’ তে খেলছে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে প্রিলিমিনারি রাউন্ডের তিনটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মতুর্জা, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, সাব্বির রহমান রুম্মন।

আফগানিস্তান দল : মোহাম্মদ শাহজাদ, নওরাজ মঙ্গল, করিম সাদিক, সফিকুল্লাহ, মোহাম্মদ নবী, গুলবাতিন নায়েব, সামিউল্লাহ সানওয়ারি, দওলাত জারদান, শাপুর জারদান, আফতাব আলম, নাজিব তারাকি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি