,

রক্তচাপ ১২০/৮০ অতিক্রম করলে সাবধান!

Blood Pমেডিকেল প্রতিবেদক : 

রক্তচাপের সঙ্গে স্ট্রোকের সম্পর্ক নিয়ে বহু গবেষণা পরিচালিত হয়েছে। গুরুত্বপূর্ণ গবেষণাগুলো থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর চীনের বিশেষজ্ঞ গবেষকরা নতুন এক তথ্য দিয়েছেন। একই সঙ্গে সতর্কবাণী উচ্চারণ করেছেন তারা। স্বাভাবিক রক্তচাপের সবচেয়ে গ্রহণযোগ্য ও আদর্শ মানদণ্ড ধরা হয় ডায়াস্টোলিকে ৮০ ও সিস্টোলিকে ১২০ মাত্রাকে। কিন্তু, কোন ব্যক্তির রক্তচাপ যদি ১২০/৮০ মাত্রাকে ছাড়িয়ে যায়, তার স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়তে শুরু করে। এ মানদণ্ডের ওপর ১৪০/৯০ পর্যন্ত মাত্রাকে বলা হয় উচ্চ রক্তচাপপূর্ব চাপ বা প্রি-হাই ব্লাড প্রেসার। ১৪০/৯০ এর ওপর যে কোন রক্তচাপকে বলা হয় হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি অর্থাৎ প্রি-হাই ব্লাড প্রেসার পর্যায়ে রয়েছেন, তাদের জন্য এ গবেষণা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, এ পর্যায়ে সফল চিকিৎসার মাধ্যমে বহু মানুষের স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। চীনের গুয়াংঝোউ অঞ্চলের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির এক গবেষক ডিংলি এমন আশাবাদ ব্যক্ত করেছেন। ১৯টি গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য-উপাত্ত এবং গবেষণাগুলোতে অংশগ্রহণকারী ৭ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের তুলনামূলক পর্যালোচনা নিয়ে বিশ্লেষণ করা হয়। তাদের মধ্যে একটি বড় অংশ স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। উচ্চ রক্তচাপপূর্ব অবস্থায় যারা রয়েছেন, তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬৬ শতাংশ। যাদের রক্তচাপ ১৩০/৮৫ অর্থাৎ স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি, তাদেরও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি, তাদের ৯৫ শতাংশের ক্ষেত্রেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। উচ্চ রক্তচাপপূর্ব পর্যায়টি কাটিয়ে উঠতে নিশ্চিন্ত থাকা ও ইতিবাচক চিন্তা করা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ব্যায়ামের ওপর জোর দিচ্ছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা