,

বছরে ছয় মাস ভারত থাকবেন রাসেল ব্র্যান্ড!

5324455bb9ad8-Russell-Brandবছরে অন্তত ছয় মাস ভারত থাকার পরিকল্পনা করছেন ব্রিটিশ অভিনেতা, কৌতুকশিল্পী ও লেখক রাসেল ব্র্যান্ড। ভারতে বাড়ির পাশাপাশি চাষযোগ্য জমি কেনারও পরিকল্পনা রয়েছে তাঁর। খবর রাডার অনলাইনের।



এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যোগ ব্যায়াম, হিন্দুধর্মসহ ভারতের আরও অনেক কিছু তাঁর এতটাই মনে ধরেছে যে, তিনি রীতিমতো দেশটির প্রেমে পড়ে গেছেন। তিনি চাইছেন, ভারতে বসবাসের জন্য তাঁর নিজের একটি বাড়ি হোক। গত বছরই ভারতীয় এক গুরুর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছিলেন রাসেল। ইদানীং ভারতে বাড়ি কেনার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন তিনি। শুধু তা-ই নয়, ভারতে চাষযোগ্য জমিও কিনতে চান তিনি।



রাসেল তাঁর কাছের বন্ধুদের বলেছেন, আধ্যাত্মিকতার চর্চার পাশাপাশি শরীর সুস্থ রাখতে এবং ভালো খাবারের জন্য ভারতের কোনো তুলনা হয় না। এজন্য তিনি বছরে অন্তত ছয় মাস ভারতে বসবাস করার ইচ্ছের কথাও জানিয়েছেন তাঁর বন্ধুদের।



রাসেলের ভারতপ্রীতির বিষয়টি মোটেও নতুন নয়। ২০১০ সালে ভারতের রাজস্থানে মার্কিন গায়িকা ও অভিনেত্রী কেটি পেরিকে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছিলেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেতা। অবশ্য মাত্র ১৪ মাসের মাথায় তাঁদের সংসার ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম