,

ময়মনসিংহে বাস খাদে, নিহত ৫

image_61498.accidentময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামে যাত্রাবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৩০ জন যাত্রী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার প্রথম আলোকে জানান, বাসটি বোরোত্চর গ্রাম থেকে ৪৫ জন যাত্রী নিয়ে নেত্রকোনার মদনপুর যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই বোরোত্চর ইউনিয়নের বাসিন্দা।


ওসি জানান, নিহত পাঁচজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুল বারেক (৩৫), আবদুল করিম (৩০) ও শুক্কুর মিয়া (৫০)।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে