,

চাইল্ড জার্নালিষ্ট এসোসিয়েশন : শাহীন আলম জয় সভাপতি, মাকসুদা চৌধুরী পলি সাধারন সম্পাদক

dscf4308বাংলাদেশ চাইল্ড জার্নালিষ্ট এসোসিয়েশন (বিসিজেএ) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া  জেলা পরিষদে শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়েছে। বিসিজেএ’র কেন্দ্রীয় সভাপতি ও কিশোর বার্তা ডট কমের সম্পাদক জাহিদ ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় জাহিদ ফয়সাল বলেন, শিশুদের অধিকার রক্ষা করার জন্য বিসিজেএ সার্বক্ষনিক পাশে থাকবে এবং শিশু সাংবাদিকদের কাজের ক্ষেত্র তৈরি করতে বিসিজেএ সবসময় চেষ্টা করে যাবে। তিনি বাংলাদেশের গণমাধ্যমের প্রতি আহবান জানিয়ে বলেন, শিশুদের অনুষ্ঠান যেন প্রতিটি গণমাধ্যমে প্রচার করা হয়। সিনিয়র সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের কার্যক্রমকে অবহেলার চোখে দেখবেন না। তিনি শিশু সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একুশে টেলিভিশনের জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান মুক্তখবর এর জেলা প্রতিনিধি শাহীন আলম জয়’কে সভাপতি ও তিতাস শিশুবার্তার রিপোর্টার মাকসুদা চৌধুরী পলিকে সাধারন সম্পাদক, মোঃ তানভিরকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুব রেডক্রিসেন্ট এর ট্রেইনার মোঃ ফয়সাল উদ্দিন ভূইয়া সহসভাপতি, তিতাস শিশুবার্তার প্রতিবেদক মোতাসিম বিল্লাহ সীমান্ত যুগ্মসাধারন সম্পাদক, তানভীর খান সহ সাংগঠনিক সম্পাদক, সাদবীন ওয়ালিদ যোগাযোগ সম্পাদক। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলী অবজারভার এর জেলা প্রতিনিধি সীমান্ত খোকন, ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক ২৪বিডি’র জেলা প্রতিনিধি অজিত চন্দ্র বিশ্বাস, সাবেক শিশু সাংবাদিক মোঃ শাহজালাল ইমন প্রমুখ। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতে জেলা কমিটির উদ্যোগে উপজেলা কমিটি গঠন করা হবে। আগ্রহী শিশু-কিশোর সাংবাদিকরা উপজেলা কমিটিতে যোগদান করার জন্য জেলা কমিটির সভাপতির সাথে০১৭৪৭৩৩৮০৯৪যোগাযোগ করার অনুরোধ জনানো যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি