,

জেটি নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ মেঘনা ভরাট করে

ashugonjoব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মাটি ভরাট/দখল করে জেটি নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিটকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩ এপ্রিল দিন ধার‌্য করা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নদী দখল করে মাটি ভরাটের মাধ্যমে জেটি নির্মানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড আপিল দায়ের করেন। এরপর চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ উক্ত আদেশ দেন। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের