,

একক প্রার্থী বিএনপির হাজী মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ

jahangirbnpব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী হিসেবে গতকাল বুধবার সদর উপজেলার মাছিহাতা ও রামরাইল ইউনিয়নের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি রামরাইল ইউনিয়নের সোহাতা দিয়ে প্রবেশ করে আটলা, পাঘাচং, চাঁনপুর, সোহাতা বাজার, কাছাইট বাজার, চাপুইর বাজারসহ আশে পাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ঐ সমস্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন, তাদের খোজ খবর নেন। গণসংযোগকালে বিএনপির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐ এলাকায় যাওয়ার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় লোকদের মাঝে বিএনপি প্রার্থী হাজী মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে ব্যাপক সাড়া পড়ে। এ সময় মীর মানিক, জামসু মিয়া, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নুরুল হুদা, জীবন, পাঘাচং এলাকার শাহীন, মোঃ শাহীন, সেলিম ভূইয়া, শরিফ খানসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি