,

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর অনেক কেঁদেছিলাম: দীপিকা

531ed130c3f4a-deepikaবলিউডে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা হরহামেশাই ঘটছে। এর পরিপ্রেক্ষিতে অনেকেরই ধারণা, তারকাদের সম্ভবত আবেগ বলে কিছু নেই। কিন্তু আর দশজন সাধারণ মানুষের মতো তারকারাও যে বিচ্ছেদের যন্ত্রণায় কুঁকড়ে যান, সম্প্রতি তারই প্রমাণ দিলেন ‘লাভ আজকাল’ তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি দীপিকা জানিয়েছেন, রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর অনেক কেঁদেছিলেন তিনি।

একটা সময়ে চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর ও দীপিকা। তাঁরা লুকোচুরি না খেলে জনসমক্ষে স্বীকারও করেছিলেন প্রেমের কথা। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি এই জুটির প্রেম। গত বছর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর-দীপিকা। ছবিটিতে তাঁদের অভিনয় দারুণ প্রশংসিত হয় বিভিন্ন মহলে। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সাবেক এই প্রেমিক যুগলের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’।

রণবীরের সঙ্গে সমঝোতার কোনো রকম সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমি কখনোই বিষয়টি ভেবে দেখিনি। বিচ্ছেদের পর আমরা দুজনই যে যার মতো করে জীবনের পথে এগিয়ে চলেছি। আমি উপলব্ধি করেছি, জীবনে কখনোই কোনো মানুষ বা অন্যকিছুর প্রতি খুব বেশি জড়িয়ে পড়া উচিত নয়।’  

দীপিকা আরও বলেন, ‘রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর আমি অনেক কেঁদেছি। কিন্তু বুকে পাথর চেপে কোনো অবস্থাতেই নিজেকে দমে যেতে দিইনি। এখন আমি অনেক বেশি পরিণত মানুষে রূপান্তরিত হয়েছি। এ জন্য আমি রণবীরকে ধন্যবাদ জানাতে চাই।’

‘রাম-লীলা’ ছবির সহ-অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। এ বিষয়ে জানতে চাইলে জবাবে দীপিকা বলেন, ‘এই মুহূর্তে তাড়াহুড়ো করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাই না আমি। কাউকে সঙ্গী নির্বাচনের আগে তাঁকে ভালোভাবে পরখ করে নিতে চাই।’ 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর